বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন দলের আক্রমণভাগের অন্যতম তারকা উসমান দেম্বেলে।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নেমে ইনজুরিতে পড়েন দেম্বেলে। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি।
আলাদা করে হালকা অনুশীলনে দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছে, পরের ম্যাচেই ফিরতে পারেন মাঠে। তবে ইউক্রেনের বিপক্ষে শুক্রবারের কঠিন লড়াইয়ে শুরুর একাদশে তাকে ঝুঁকি নিয়ে নামাবেন না ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

