এইচপি দলের ক্যাম্প সূচি ঘোষণা বিসিবির

এইচপি দলের ক্যাম্প সূচি ঘোষণা বিসিবির

পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তরুণ ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যৎতের জন্য গড়া এই দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে চলতি মাসে।

বিজ্ঞাপন

দলের ক্রিকেটারদের ফিট রাখতে অনুশীলন ক্যাম্পের সূচি ঘোষণা করেছে বিসিবি। বুধবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ মৌসুমের জন্য দলকে প্রস্তুত করার কথা জানানো হয়েছে।

এইচপির তালিকায় থাকা সকল ক্রিকেটারদের বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমীতে রিপোর্ট করতে বলা হয়েছে। এরপর কয়েকদিন ধরে চলবে স্ক্রিন টেস্ট।

পরবর্তীতে ১৭ তারিখ থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত হবে ক্যাম্প। যা চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এরপর রাজশাহীতে আবার অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে। যা চলবে ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন