শততম জয়ে উইম্বলডনের নতুন রাণী শিয়াটেক

শততম জয়ে উইম্বলডনের নতুন রাণী শিয়াটেক

নারীদের র‍্যাংকিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে সেমিফাইনালে বিদায় করে চমক দেখান যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। ফাইনালে জমজমাট এক লড়াইয়ের আভাসই পেয়েছিলেন দর্শকরা। তবে সেটা হতে দিলেন না পোল্যান্ডের ইগা শিয়াটেক। ১৩তম বাছাই আনিসিমোভাকে মাত্র ৫৭ মিনিটে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন শিয়াটেক।

বিজ্ঞাপন

সব মিলিয়ে এটি শিয়াটেকের ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম। এর আগে ৪ বার জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন, একবার ইউএস ওপেন। গ্র্যান্ড স্লামে এটি তার শততম জয়। ২০০৪ সালে সেরেনা উইলিয়ামসের পর গ্র্যান্ড স্লাম ম্যাচে দ্রুততম ১০০ জয় পাওয়ার কীর্তি গড়লেন পোলিশ তারকা। উন্মুক্ত যুগের উইম্বলডনে প্রথম পোলিশ চ্যাম্পিয়নও শিয়াটেক। ২০১২ সালে অগ্নিয়েস্কা রাধওয়ানস্কা ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি।

টানা দফ।

খেলার শুরুতেই চেনা রূপে ধরা দেন শিয়াটেক। প্রথম সেটের গেমেই আনিসিমোভাকে কাবু করে দেন। প্রথম পয়েন্টটি অবশ্য পেয়েছিলেন আনিসিমোভা। পরের পয়েন্টগুলো অনায়াসে জিতে প্রথম গেম লুফে নেন শিয়াটেক। তাতে ২০ মিনিটেই ৪-০ গেমে এগিয়ে যান পোলিশ তারকা। শেষমেশ প্রথম সেটের ফলাফল দাঁড়ায় ৬-০!

দ্বিতীয় সেটের প্রথম গেমেও একই চিত্র! দ্বিতীয় গেমেও উড়লেন ১৩তম বাছাই আমেরিকান তরুণী। ১৭টি 'এরর'-এর ফল ২-০! পরের গেমেও শিয়াটেকের অভিজ্ঞতার ঝলকানি। এই গেমে খানিকটা চেষ্টা করেছিলেন আনিসিমোভা, তবে ৭ মিনিটের বেশি টিকলেন না। খানিকবাদেই দুই সেটের ফলাফল ৬-০, ৬-০!

টানা দুই সেট জয়ে একটা রেকর্ডও হয়েছে। উইম্বলডনের ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন শিয়াটেক। অবিশ্বাস্য পারফরম্যান্সে ৩৭ বছর পুরোনো এক স্মৃতিও ফেরালেন ২৪ বছর বয়সী শিয়াটেক। টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার দেখা গেল ৬-০, ৬-০ স্কোরলাইন। ১৯৮৮ সালের ফরাসি ওপেনের ফাইনালে বেলারুশের নাতাশা জেভেরেভাকে মাত্র ৩৪ মিনিটে হারিয়েছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জার্মান গ্রেট স্টেফি গ্রাফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন