পঁচিশ বছর পর ফের পর্তুগালের ক্লাব বেনফিকার কোচের দায়িত্বে ফিরলেন হোসে মরিনহো। ২০০০ সালে বেনফিকার দায়িত্ব নিয়েই প্রধান কোচের ভূমিকায় কাজ শুরু করেছিলেন তিনি। আড়াই দশক পর ফের এক বিবৃতিতে ‘স্পেশাল ওয়ান’-এর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা। ক্লাবটির সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে কারাবাখের বিপক্ষে ৩-২ হারার পর কোচ ব্রুনো লাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেনফিকা। এরপর মরিনহোকে নিয়োগ দেয় তারা।
তুর্কি ক্লাব ফেনারবাহচেতে মরিনহো অধ্যায় শেষ হয়েছিল বেশ অপ্রত্যাশিতভাবে। তবে দলহীন থাকার সময়টা খুব দীর্ঘ হয়নি তার।
এর আগে ২০০০ সালের সেপ্টেম্বরে মরিনহোকে খণ্ডকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বেনফিকা। ১০ ম্যাচের দায়িত্ব পালনের পর সেই অধ্যায় শেষ হয়ে যায় ডিসেম্বরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

