অ্যান্ডি মারের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সি হিসেবে এটিপি চ্যালেঞ্জারের শিরোপা জিতলেন ম্যারিন সিলিক। নটিংহ্যাম ওপেনে টেনিসের সাবেক এই ‘নাম্বার থ্রি’ ফাইনালে ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন লেক্সাসকে।
৩৬ বছর ৮ মাস বয়সে ঘাসের কোর্টে এই কীর্তি গড়লেন সিলিক। এর আগে ঘাসের কোর্টে সবচেয়ে বেশি বয়সি হিসেবে শিরোপা জেতার রেকর্ড ছিল মারের।
নটিংহ্যামেই ৩৬ বছর ১ মাস বয়সে শিরোপা জিতেছিলেন মারে। নটিংহ্যামে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সিলিক এটিপি র্যাংকিংয়ে সেরা একশতেও ফিরে এসেছেন। এখন তিনি আছেন ৮৫ নম্বরে।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

