টি-টোয়েন্টিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের পর এই প্রথম বিশ ওভারের ক্রিকেটে দেখা হচ্ছে দুদলের। অস্ট্রেলিয়ার দারউইনের মারারা ওভালে আজ বেলা ৩টা ১৫ মিনিটে মাঠ গড়াবে ম্যাচটি। সবশেষ ২০০৮ সালে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিলে মারারা ওভালে।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে দু’দল। সিরিজ জয়ের পাশাপাশি দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষার পরিকল্পনা আছে দু’দলের। ২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর কথা জানালেন দলের অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে আমরা দল হিসেবে ভাল করতে পারিনি।

আগামী বিশ্বকাপ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য এখন থেকে আমরা প্রস্তুতি শুরু করছি। দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষার কাজটা দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে।’

টি-টোয়েন্টিতে দুদলের দেখায় এগিয়ে অজিরা, ২৫ ম্যাচে জয় ১৭বার। প্রোটিয়াদের জয় বাকি ৮ ম্যাচে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন