ওয়ানডের ব্যর্থতা দূর করার মিশন ওয়েস্ট ইন্ডিজের

ওয়ানডের ব্যর্থতা দূর করার মিশন ওয়েস্ট ইন্ডিজের

ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজটা রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা। এবার টি-টোয়েন্টি সিরিজে দারুণ কিছু করে সফরকারী দলের সামনে সে ব্যর্থতা দূর করার মিশন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার (৬ মে) মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

আসন্ন সিরিজের আগে সাম্প্রতিক পরিসংখ্যান ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কথা বলছে না। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ইংলিশরা। ৩-১ ব্যবধানে সে সিরিজ জিতে নেয় তারা। এরপর ডিসেম্বরে নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে সবশেষ দুই সিরিজের ৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্মও ভালো না। সবশেষ গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভারতের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারে তারা। যদিও সবশেষ ওয়ানডে সিরিজ জয় টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসের খোরাক হিসেবে কাজ করতে পারে তাদের জন্য।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই দলের সম্ভাব্য একাদশ:

ইংল্যান্ড: টম ব্যান্টন, বেন ডাকেট, জস বাটলার (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, জেমি স্মিথ/লিয়াম ডসন, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, আদিল রশিদ, ম্যাথু পটস, সাকিব মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন