তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে থামল শ্রীলঙ্কা

তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে থামল শ্রীলঙ্কা

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে থামল শ্রীলঙ্কা। ২১১ রানের লিড পেয়েছে স্বাগতিক দল। এর আগে প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে বাংলাদেশ। শ্রীলঙ্কা রান পাহাড়ে চড়লেও বল হাতে দাপট দেখিয়েছেন তাইজুল ইসলাম। ১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। টানা দুই দিন ব্যাকফুটে থাকার পর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। তুলে নেয় ৪ উইকেট। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর লঙ্কানদের বাকি ৪ ব্যাটারকে ফেরায় সফরকারী দলের বোলাররা। তৃতীয় দিনে বাকি ব্যাটারদের ব্যর্থতার বিপরীতে ব্যতিক্রম ছিলেন কেবল কুশল মেন্ডিস। ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। তার ৮৭ বলের ইনিংসটি সাজানো ছিল আট চার ও দুই ছয়ের মারে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার হয়ে ১৫৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন পাথুম নিশাঙ্কা। দিনেশ চান্দিমালের অবদান ৯৩ রান। ৪০ রান এনে দেন লাহিরু উদারা। এছাড়া ৩৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে। বল হাতে কম যাননি নাইম হাসান। ৮৭ রানের বিনিময়ে ৩ ব্যাটারকে ফেরান এই অফস্পিনার

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৫৮/১০ (১১৬.৫ ওভার); নিশাঙ্কা ১৫৮, চান্দিমাল ৯৩, মেন্ডিস ৮৪, উদারা ৪০, কামিন্দু ৩৩; তাইজুল ৫/১৩১, ৩/৮৭

প্রথম ইনিংসে ২১১ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন