স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনাল মঙ্গলবার

স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনাল মঙ্গলবার

‘তার্কিশ এয়ারলাইনস বাংলাদেশ স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা ২০২৫’-এর সেমিফাইনালের হবে মঙ্গলবার (২২ এপ্রিল)। বেলা ২টায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ আনসার লড়বে। বিকাল ৪টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিকেএসপি ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচগুলো হবে পল্টন শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনী ২৫-১৫, ২৫-১১, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে হারায় তিতাস ক্লাব। অন্য ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-২৩, ২৫-১৮, ২৫-০৯ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে হারায়। বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৮-২৬, ২৫-২৩, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জয় পায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ২৫-১৮, ২১-২৫, ২৫-১৪, ২৪-২৬, ১৫-১৩ পয়েন্টে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ জেলের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন