‘পাকিস্তান সবচেয়ে বড় ফেভারিট’

‘পাকিস্তান সবচেয়ে বড় ফেভারিট’

এশিয়ার দলগুলোর মধ্যে নিজেদের সবচেয়ে বড় ফেভারিট হিসেবে মনে করেন হারিস রউফ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারানোর পর ওই কথা বলেন তিনি।

শারহাজ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। অথচ সিরিজ শুরুর আগে সালমান আলী আগাদের চেয়ে তাদের এগিয়ে রাখা হয়েছিল। যদিও প্রথম ম্যাচে মাঠের খেলায় সেটার কোনো নমুনাই দেখাতে পারেনি রশিদ খানের দল।

বিজ্ঞাপন

এদিন আফগানিস্তানকে হারানোর পথে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন রউফ। ৩১ রানে নেন ৪ উইকেট। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফিল্ডিং নিয়ে প্রশ্ন করে রউফকে তাতিয়ে দেন এক সাংবাদিক। সেখানে উঠে আসে ফেভারিটের প্রশ্নটিও। সব মিলিয়ে বেশ রেগে গিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন রউফ।

ম্যাচটিতে কোন দল ফেভারিট ছিল- এই প্রশ্নের জবাবে রউফের উত্তর, ‘আমি কখনও আমাদের চেয়ে অন্য কোনো দলকে ফেবারিট মনে করি না। আসরাই সবচেয়ে বড় ফেভারিট।’

ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতিমূলক সিরিজ বলায় রেগে গিয়ে রউফ বলেন, ‘এটা আপনার কাছে প্রস্তুতি ম্যাচ মনে হয়েছে। আমার কাছে মনে হয় কোনো আন্তর্জাতিক ম্যাচই প্রস্তুতির হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে। সেটাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছি কিনা সেটাই আসল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন