সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে কম আলোচনা হয়নি। তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পাল্টাপাল্টি মন্তব্যে গরম হয়েছিল দেশের ক্রীড়াঙ্গন। অতঃপর দলে ফিরলেন শামীম। শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামীমকে তৃতীয় টি-টোয়েন্টির দলে অন্তর্ভুক্ত করার খবর জানিয়েছে বিসিবি। তবে দল থেকে বাদ পড়েননি কেউ। আগের দলের সঙ্গে শুধু যোগ দেবেন শামীম। দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সেদিনই নির্ধারিত হবে কোন দলের হাতে উঠবে সিরিজের ট্রফি।

বিজ্ঞাপন

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, শামীম হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন