ইংলিশ প্রিমিয়ার লিগ

জায়ান্টদের হোঁচটের রাত

স্পোর্টস ডেস্ক

জায়ান্টদের হোঁচটের রাত

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো শীর্ষস্থানীয় তিন ক্লাব। যদিও রাতটা কারোর জন্যই ভালো যায়নি। তিন দলই পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে।

বিজ্ঞাপন

লিভারপুল বনাম নটিংহাম: নটিংহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। সিটি গ্রাউন্ডে ম্যাচের অষ্টম মিনিটে উডের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে দিয়েগো জোতা গোল করলে ম্যাচে ফেরে অলরেডরা। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়হীন থাকল লিভারপুল।

ম্যানসিটি বনাম ব্রেন্টফোর্ড: জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি ম্যানসিটি। শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গোল দুটির শোধ দেয় ব্রেন্টফোর্ড। তাই টানা দুই জয়ের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

চেলসি বনাম বোর্নমাউথ: ম্যানসিটির মতো একই অভিজ্ঞতা হয়েছে চেলিসির। বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নীল জার্সিধারীরা। স্ট্যাম্পফোর্ড ব্রিজে কোল পালমারের গোলে ১৩ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ৫০ ও ৬৮ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় বোর্নমাউথ। অতিরিক্ত সময়ে রিস জেমস গোল করে চেলসির হার ঠেকান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...