সৌদিতে ফুটবলারদের প্রস্তুতি

তায়েফে গেলেন রহমত মিয়া

তায়েফে গেলেন রহমত মিয়া

ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে সৌদি আরবে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। তবে ভিসা জটিলতা কাটিয়ে আজ সৌদি আরবের বিমান ধরেন এই ফুটবলার। দলের সঙ্গে তায়েফের সেভেন গার্ডেনস হোটেলে যোগ দেবেন রহমত।

বৃহস্পতিবার থেকেই তায়েফে প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা ফুটবল দলের। বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম অনুশীলনের সূচি ছিল জামাল ভূঁইয়াদের।

বিজ্ঞাপন

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। শিলংয়ের সঙ্গে তায়েফের আবহাওয়া ও কন্ডিশনের মিল রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই শহরের উচ্চতা কাছাকাছি। তাই সেখানেই অনুশীলন ক্যাম্প গড়েছে বাংলাদেশ। তায়েফে কঠোর অনুশীলনের পাশাপাশি সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কোচ হ্যাভিয়ের কাবরেরা দল।

এ ছাড়া আরো প্রস্তুতি ম্যাচ খেলার প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবরেরার প্রাথমিক দলে রয়েছেন ৩০ ফুটবলার। এর মধ্যে ২৮ ফুটবলার সৌদি ক্যাম্পে আছেন। ১০ মার্চ যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। তবে আরেক প্রবাসী হামজা চৌধুরীকে ক্যাম্পে পাচ্ছে না বাংলাদেশ। ১৭ মার্চ বাংলাদেশে আসবেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।

প্রস্তুতি ক্যাম্প শেষে সৌদি থেকে দেশের ফেরার পর দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ লিগে খেলা এই তারকা মিডফিল্ডার। এরপর ২১ কিংবা ২২ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন