তিন বছর পর দ্বিতীয় টেস্টের অপেক্ষায় ওভারটন

তিন বছর পর দ্বিতীয় টেস্টের অপেক্ষায় ওভারটন

২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জেমি ওভারটনের। সে ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন এই সিমিং অলরাউন্ডার। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি খেলেন ৯৭ রানের ইনিংস। যদিও এরপর আর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা হয়নি তার।

অবশেষে তিন বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় আছেন ওভারটন। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফেরানো হয়েছে ওভারটনকে। গাস অ্যাটকিনসন চোট থেকে সেরে না উঠায় লম্বা সময় পর দলে জায়গা পেয়েছেন ওভারটন।

বিজ্ঞাপন

তার পাশাপাশি দলে ফিরেছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস ও ব্রাইডন কার্স। অ্যাটকিনসনের মতো প্রথম টেস্টে জোফরা আর্চারকেও পাবে না ইংল্যান্ড। এছাড়া চোটের কারণে পুরো সিরিজেই মার্ক উড ও ওলি স্টোনকে পাবে না ইংলিশরা।

হেডিংলিতে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ জুন।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, জো রুট, বেন ডাকেট, জ্যাক ক্রলি, শোয়েব বশির, ক্রিস ওকস, স্যাম কুক, জেমি ওভারটন, জ্যাকব বেথেল, জশ টাং, হ্যারি ব্রুক, ওলি পোপ ও ব্রাইডন কার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন