রোনালদোর গোল

২৫ বছরের অপেক্ষা ফুরিয়ে ফাইনালে পর্তুগাল

২৫ বছরের অপেক্ষা ফুরিয়ে ফাইনালে পর্তুগাল

২০০০ সালের ২০ জুন। সেদিন ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে জার্মানিকে ৩-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। এরপর কেটে গেছে ২৫ বছর। এই লম্বা সময়ে জার্মানদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পর্তুগিজরা। এই সময়ের মধ্যে খেলা পাঁচ ম্যাচের প্রতিটাতেই ক্রিশ্চিয়ানোর রোনালদোদের সঙ্গী হয়েছে হার। অবশেষে তিক্ততা ভরা সময়ের গেরো কাটিয়ে উঠল পর্তুগাল।

উয়েফা নেশন্স লিগের শেষ চারের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের ফাইনালে উঠার দিনে একবার জালের দেখা পান রোনালদো। বাকি গোলটা করেন ফ্রান্সিসকো কনসেইসাও।

বিজ্ঞাপন

বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় পর্তুগাল। ৪৮ মিনিটে ফ্লোরিয়ান রিটসের গোলে এগিয়ে যায় জার্মানি। যদিও পাঁচ মিনিটের ম্যাজিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের লাগাম টেনে ধরে পর্তুগাল। বদলি নেমে ৬৩ মিনিটে সফরকারীদের ম্যাচে ফেরান কনসেইসাও। ৬৮ মিনিটে রোনালদোর গোলে স্কোরবোর্ড ২-১ করে পর্তুগিজরা। বাকি সময়ের আর গোলটার শোধ দিতে পারেনি জার্মানি। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৯ জুন ফাইনাল খেলতে নামবে পর্তুগাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন