কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজলউড

কামিন্সের পর ছিটকে গেলেন হ্যাজলউড

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বোলিং লাইনের অন্যতম ভরসা জশ হ্যাজলউড। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোটের কারণে হ্যাজলউড দলের সঙ্গে প্রথম টেস্টের ভেন্যু পার্থে যাবেন না। পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী শুক্রবার। হ্যাজলউডের বদলি হিসেবে দলে এসেছেন পেসার মাইকেল নেসার।

বিজ্ঞাপন

শেফিল্ড শিল্ডের ম্যাচেও ভালো করছিলেন এই অজি পেসার। তবে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনে হ্যাজেলউড নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক স্টিভেন স্মিথকে জানান যে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছেন। স্মিথ সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাশের একটি ক্লিনিকে স্ক্যান করান তিনি। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন