নারীদের ইমার্জিং নেশনস কাপ চালু করছে আইসিসি

নারীদের ইমার্জিং নেশনস কাপ চালু করছে আইসিসি

চারটি মহাদেশের আটটি দল নিয়ে একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে আইসিসি। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি নামের এই আসরটি ২০ থেকে ৩০ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে। থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া, তানজানিয়া এবং উগান্ডা উদ্বোধনী সংস্করণে অংশ নেবে।

এই আসর নিয়ে আইসিসি প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, 'বিশ্বজুড়ে ক্রিকেটের টেকসই বিস্তার এবং নারীদের খেলার প্রসার ঘটানো আইসিসি এবং চেয়ারম্যানের (জয় শাহ) দৃষ্টিভঙ্গি। উদীয়মান দেশগুলোর নামকরা ক্রীড়াবিদদের সর্বোচ্চ স্তরে খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্য মানে তাদের দ্রুততর উন্নতির দিকে ধাবিত করা এবং তাদের দলের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি করা।'

বিজ্ঞাপন

আসরের উদ্বোধনী দিনে থাইল্যান্ড বনাম নেদারল্যান্ডস এবং পাপুয়া নিউ গিনি বনাম সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন