নভেম্বরে বাংলাদেশ গেমস

নভেম্বরে বাংলাদেশ গেমস

আগামী নভেম্বর ও ডিসেম্বর হবে দশম বাংলাদেশ গেমসের আসর। গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এশিয়ান ইয়ুথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসের প্রশিক্ষণ কার্যক্রমের প্রতি গুরুত্বারোধ করা হযেছে।

এশিয়ান ইয়ুথ গেমসের প্রশিক্ষণ ব্যয় নির্বাহের জন্য বিওএ হতে সংশ্লিষ্ট ফেডারেশনসমূহকে অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাউথ এশিয়ান গেমস আয়োজনের বিষয়ে স্বাগতিক পাকিস্তান হতে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা কিংবা না রাখার ব্যাপারে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

আগামী বছরের ২২-৩০ এপ্রিল চীনের সানিয়া শহরে হবে ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমস। বাংলাদেশ এই গেমসের ৬ টি ডিসিপ্লিনে ১৯ খেলোয়াড় পাঠাবে।

অন্যদিকে, এশিয়ান গেমসের জন্য এখনো ডিসিপ্লিন ও খেলোয়াড় সংখ্যা চূড়ান্ত হয়নি। এছাড়া মরহুম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে তার স্ত্রীকে একটি চাকুরির ব্যবস্থা করে দেয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিওএ’র সভায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...