চরম অব্যবস্থাপনা এবং দর্শকদের বিশৃঙ্খলার কারণে বরিশালে তামিম ইকবালদের শিরোপা উদযাপন পণ্ড হয়েছে। শুধু তাই নয়, উশৃঙ্খল দর্শকদের ছোড়া ইট পাটকেলের আঘাত, হাতা হাতি ও ধাক্কায় আহত হয়েছেন সাংবাদিকসহ অর্ধশত মানুষ। এক পর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিমসহ অন্যান্য ক্রিকেটাররা।
আয়োজকদের অব্যবস্থাপনা ও দর্শকদের এমন আচরণে চরম ক্ষুব্ধ হন টিম বরিশালের সকল ক্রিকেটার ও সুধিজন। টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতার পর নিজেদের শহরে শিরোপা উদযাপনের আয়োজন করেছিল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
সূত্র মতে, শিরোপা উদযাপন উপলক্ষ্যে রোববার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে বরিশাল নগরী। বিকেল পৌনে ৪ টার মধ্যে বরিশালের বেলস পার্কে অর্ধ লক্ষাধিক দর্শকদের উপস্থিতিতে অনেকটা বেসামাল হয়ে পড়েন আয়োজকরা। মাঠে শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় পুরো বেলস পার্ক জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

