বায়ার্নের হয়ে অভিষেক ম্যাচেই জয়ের দেখা পেলেন সদ্যই ক্লাবটিতে নাম লেখানো লুইস দিয়াজ। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জেতে বায়ার্ন। অবশ্য গোল পাননি তিনি।
আলিয়াঞ্জ অ্যারেনায় দলের জয়ে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওলিস। এরপর ৬২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোলটি। ৮৩ মিনিটে এক গোল শোধ করেন লিঁওর রদ্রিগেজ।
বিজ্ঞাপন
বায়ার্ন মিউনিখ ১৬ আগস্ট ডিএফএল সুপারকাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে আরও দুটি। ৭ আগস্ট টটেনহ্যাম ও ১২ আগস্ট প্রতিপক্ষ গ্রাসহোপার্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

