আজও পাকিস্তানের অপেক্ষায় মিরপুরের ‘ট্রিকি’ উইকেট

আজও পাকিস্তানের অপেক্ষায় মিরপুরের ‘ট্রিকি’ উইকেট

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন উইকেট গ্রহণযোগ্য না।’ মিরপুরের উইকেট নিয়ে হেসনের এই মন্তব্যের পর দুই ভাগে বিভক্ত ক্রিকেট সমর্থকরা। কেউ বলছেন, ভালো উইকেট। আবার কারো মতে উইকেট ভালো ছিল না। তবে বাস্তবতা হলো- প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের টপ অর্ডার প্যাভিলিয়নে ফিরেছে বাজে শটে আউট হয়ে।

যে উইকেটে পাকিস্তান গুটিয়ে গেছে ১১০ রানে। খানিকবাদে সেই উইকেটে বাংলাদেশ প্রায় অনায়স কায়দায় ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে জানিয়ে দিলে এমন উইকেটে ঠিক কেমন কায়দায় ব্যাটিং করতে হয়।

বিজ্ঞাপন

মিরপুরের সেই একই উইকেটে আজ আরেকবার পাকিস্তানকে পরীক্ষায় ফেলছে। এই পরীক্ষায় পাকিস্তান ফেল করলেই সিরিজের ট্রফি বাংলাদেশের হয়ে যাবে।

পাকিস্তানের কোচ মাইক হেসন উইকেটের যেভাবে সমালোচনা করে গেছেন, তার প্রতিউত্তরে পারভেজ হোসেন ইমন অবশ্য জানান, পাকিস্তান উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। অবশ্য মানিয়ে নিতে না পারাটা মোটেও অস্বাভাবিক হয়। কারণ, টানা এক সপ্তাহের বৃষ্টিতে মিরপুরের উইকেট ঢেকে রাখা হয়েছিল। এমনকি ম্যাচের দুদিন আগেও মিরপুরের উইকেট ঢেকে রাখা ছিল চটের বস্তায় দিয়ে। তাতে উইকেট খানিকটা ভেজা ছিল। যার সুবিধাটা টস জিতে আগে বোলিং করে বেশ ভালোভাবেই পেয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির আগে ঢাকার আকাশে ছিল না তীব্র রোদ। আকাশে মেঘ-রোদের খেলার কারণে উইকেট পুরোপুরি শুকানোর সুযোগ হয়নি। ফলে মিরপুরের এই উইকেটে ১৪০/১৫০ রানই হতো জয়ের জন্য সেরা স্কোর। আর সেটা করতেই ব্যর্থ হয়েছে পাকিস্তান।

চিরায়িতভাবে মিরপুরের উইকেট বাড়তি টার্ন, বল নিচু হওয়া স্বাভাবিক ঘটনা। বল খানিকটা দেরিতে ব্যাটে গেলেও তা খেলতে মোটেও অসুবিধার ছিল না ব্যাটারদের জন্য। ফখর জামান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটিং দেখলেই তা স্পষ্ট। তবে মিরপুরের উইকেট কিছুটা ট্রিকি ছিল সেটা মানতেই হবে। আর এমন উইকেটে ভালো ব্যাটিংয়ে জন্য বাড়তি কৌশল তো জানতেই হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই উইকেট থাকছে।

ম্যাচের ফলও কি একই থাকবে?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন