ভাইটালিটি ব্লাস্ট

ডারহাম-ইয়র্কশায়ারের জয়

ডারহাম-ইয়র্কশায়ারের জয়

দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন ওলি রবিনসন (৭০)। তার হাফ সেঞ্চুরির ওপর ভর করে ডার্বিশায়ারের বিপক্ষে ভাইটালিটি ব্লাস্টে ১৬ রানে জিতেছে ডারহাম। বুধবার রাতে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্য ম্যাচে অর্ধ শতকের দেখা পেয়েছেন দাভিদ মালান (৫৮)। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নটিংহ্যামশায়ারকে ৯ রানে হারিয়েছে ইয়র্কশায়ার।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর

ডারহাম : ১৬৮/৬, ২০ ওভার (রবিনসন ৭০, অ্যাকারম্যান ৩৩; গজনফার ২/১৮ ও ফিন ২/২৫)।

ডার্বিশায়ার : ১৫২/১০, ১৯.৩ ওভার (ম্যাডসেন ৩৭, জেওয়েল ৩৩; রেইনে ৩/২১, সোটার ৩/২১, নিশাম ২/২৩ ও পার্কিনসন ২/৩৭)।

ফল : ডারহাম ১৬ রানে জয়ী।

ইয়র্কশায়ার : ১৭৫/৮, ২০ ওভার (মালান ৫৮, লিথ ২৮, রেভিস ২৭*; লিয়াম ২/২৪, পেনিংটন ২/২৯ ও স্যামস ২/৩১)।

নটিংহ্যামশায়ার : ১৬৬/৯, ২০ ওভার (ক্লার্ক ৫০, ম্যাকক্যান ৩১; হোয়াইট ৪/৩৩, চোহান ২/১৮ ও বেস ২/৪০)।

ফল : ইয়র্কশায়ার ৯ রানে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন