আবাহনী-মোহামেডান দ্বৈরথ: প্রথমার্ধ গোলশূন্য

স্পোর্টস রিপোর্টার

আবাহনী-মোহামেডান দ্বৈরথ: প্রথমার্ধ গোলশূন্য
ফাইল ছবি

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয় ক্লাব। দুই দলের মধ্যকার ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল হয়নি।

আবাহনী ও মোহামেডানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা দর্শকদের মনে। যদিও দুদলের মধ্যকার আজকের ম্যাচটির উত্তেজনা অনেকটাই কমিয়ে দিয়েছে মাঠ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠের খারাপ অবস্থা প্রভাব রেখেছে খেলোয়াড়দের পারফরম্যান্সেও।

বিজ্ঞাপন

প্রথমার্ধে আবাহনী কিংবা মোহামেডান, কোনো দলই নিজেদের সেরাটা দিতে পারেনি। উল্টো ম্যাড়ম্যাড়ে ফুটবলে দর্শকদের হতাশ করেছে তারা। এখন দেখার বিষয় বিরতির পর কেমন ফুটবল উপহার দেয় দুদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...