শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে মোটে চার দিন অনুশীলনের সু্যোগ পাচ্ছে বাংলাদেশ। ঈদের ছুটির আগে হাতেগোনা দুই দিন অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই প্রস্তুতিতে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শ্রীলঙ্কা সিরিজে প্রস্তুতির ঘাটতিকে অজুহাত হিসেবে দেখতে চান না তিনি।
পাক-ভারত সামরিক উত্তেজনার প্রভাবে নির্ধারিত সূচিতে হয়নি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ফলে নির্ধারিত সময়ে প্রস্তুতি শুরু করতে না পারার আক্ষেপ আছে বাংলাদেশ দলের।
এই নিয়ে অধিনায়ক শান্ত জানান, প্রস্তুতিতে বেশি সময় পাওয়া যায়নি। পাকিস্তান সিরিজ দেরিতে হওয়ায় খুব একটা সময় পাওয়া যায়নি। তবে এই সময়ের অভাবকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি।
পাশাপাশি, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করতে মরিয়া তিনি। এমনটাও জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

