আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ-ভারত ম্যাচের টুকিটাকি

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

বাংলাদেশ-ভারত ম্যাচের টুকিটাকি

রেকর্ডময় জুটি

জাকের আলী ও তাওহীদ হৃদয় ষষ্ঠ উইকেটে ১৫৪ রান তোলেন। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি রেকর্ড এটি। এছাড়া ভারতের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও এটি। এর আগে ভারতের বিপক্ষে সপ্তম উইকেটে ১৪৮ রান তোলেছিলেন রিয়াদ ও মিরাজ।

বিজ্ঞাপন

তাওহীদের প্রথম ১০০

ভারতের বিপক্ষে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ১০০ রানের ইনিংস খেললেন তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এই তরুণ ব্যাটারের প্রথম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রান ছিল ৯৬*।

শামির ২০০ উইকেট

বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। এই ফাইফারের পথে ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন ভারতীয় এই পেসার। সাকলাইন মুশতাকের সমান ১০৪টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েন শামি। ১০২ ম্যাচ খেলে দ্রুততম ২০০ উইকেট নেন মিচেল স্টার্ক।

আজহারের পাশে কোহলি

ফিল্ডিংয়ে আজহারউদ্দিনের কীর্তিতে ভাগ বসালেন বিরাট কোহলি। বাংলাদেশ অধিনায়ক শান্ত ও জাকের আলীর ক্যাচ নেন তিনি। এতে ওয়ানডে ক্রিকেটে আজহারউদ্দিনের সমান ১৫৬টি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন কোহলিরও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন