চট্টগ্রামে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটার বাছাই ক্যাম্প

চট্টগ্রামে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটার বাছাই ক্যাম্প

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ-১৬ ক্রিকেটারদের ৪ দিন ব্যাপী বাছাই ক্যাম্প জহুর আহমদ চৌধুরী স্টেড়িয়াম আউটার মাঠে হয়েছে। বিভাগের অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দল গঠন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির তত্ত্বাবধানে এই আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিভাগীয় ১১ জেলার নির্বাচিত ৫১ ক্রিকেটার অংশ নেয়। সেখান থেকে নানা প্রশিক্ষণ, অনুশীলন ও দু’দিনের ম্যাচ আয়োজন শেষে ২০ জন ক্রিকটোরকে নির্বাচন করে বিসিবি মনোনীত নির্বাচক সাবেক জাতীয় ক্রিকেটার গোলাম ফারুক চৌধুরী সুরু। চারদিনব্যাপী এই ক্যাম্প তত্ত্বাবধান করেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক, ফেনীর জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন ও বান্দরবানের জেলা কোচ রাহুল বিশ্বাস।

বিজ্ঞাপন

এদিকে চারদিন ব্যাপী অনুর্ধ ১৬ এই ক্রিকেট ক্যাম্প সুষ্ঠু পরিচালনা ও দল নির্বাচনের সার্বিক খোজ নিতে জহুর আহমদ স্টেড়িয়ামে ক্যাম্প ভেন্যু পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শাহনেওয়াজ রিটন। এ সময় তিনি শক্তিশালী চট্টগ্রাম বিভাগীয় দল গঠন করে জাতীয় লীগে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। পরিদর্শনকালে সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দীনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নির্বাচিত ২০ ক্রিকেটার নিয়ে ঈদের পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১০ দিনের বিশেষ স্কিল ক্যাম্প।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন