ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে গার্নাচো

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে গার্নাচো

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসিতে পাড়ি জমালেন আর্জেন্টাইন উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো। ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে তিনি যোগ দিয়েছেন স্টামফোর্ড ব্রিজে।

লন্ডনের ক্লাবটির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি করেছেন ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড। ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দিয়ে ১৪৪ ম্যাচে ২৬ গোল করেন গার্নাচো। গত বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এ ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

গার্নাচোর দুঃসময় শুরু হয় নতুন গত মে মাসে টটেনহামের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালে বেঞ্চে থেকে খেলার পর থেকেই তার অসন্তোষ প্রকাশ্যে আসে। কোচ আমোরিমের সঙ্গেও তার দূরত্ব বাড়তে থাকে। তার শেষটা হলো ক্লাব ছেড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন