ছিটকে গেলেন ইংলিস

ছিটকে গেলেন ইংলিস

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা জস ইংলিস। পায়ের পেশির চোটেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে। একই অবস্থা হয়েছে প্যাট কামিন্সের। চোটের কারণে খেলতে পারছেন না তিনিও।

গত মঙ্গলবার পার্থে অনুশীলনের সময় পায়ে ব্যথা অনুভব করেন ইংলিস। স্ক্যানের পর তাকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। ইংলিসের পিঠ ও মাংশপেশির চোট নির্বাচকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াডে বিকল্প কিপার রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুযায়ী চোটের কারণে অল্প সময়ের জন্য ছিটকে গেলে তাকে বদলি নেওয়া যাবে না। যদিও আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই তিনি ফিট হওয়ার কথা ইংলিসের।

চোট নিয়ে ইংলিস বলেন, ‘এটা কয়েক বছর ধরে চলা একটা সমস্যা। খেলতে পুরোপুরি বাধা থাকে না, তবে ব্যাটিং অনুশীলন বা নতুন কিছু শেখার সুযোগটা সীমিত হয়ে পড়ে। এখন মূলত ম্যাচের আগে শরীর ঠিক রাখা এবং ফিজিওদের সঙ্গে পূর্ণবাসন চালানোই বড় চ্যালেঞ্জ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...