৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস

৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস

৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৭ রান তোলেছিল নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স। সেখান থেকেই কিনা আর মাত্র ১ রান যোগ করতেই অলআউট তারা! নর্থ ওয়েস্টের এই অবিশ্বাস্য ব্যাটিং ধস হয়েছে কার্টিস ক্যাম্ফারের বোলিং তোপে। প্রতিপক্ষের ওপর ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে ৫ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ক্যাম্ফার।

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার দারুণ রেকর্ড গড়েছেন ক্যাম্ফার। তার ইতিহাস গড়ার দিনে আয়ারল্যান্ডের ইন্টার প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ ওয়েস্টকে ১০০ রানে হারিয়েছে মুনস্টার রেডস। প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার পথে ১২ ও ১৪তম ওভারে ওই ধাক্কা দেন ক্যাম্ফার। ১২তম ওভারের শেষ ২ বলে জারেড উইলসন ও গ্রাহাম হোমকে বিদায় করেন এই সিমিং অলরাউন্ডার। ১৪তম ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রায়েনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের দুই বলে টানা তুলে নেন রবি মিলার ও জশ উইলসনের উইকেট। ১৩.৩ ওভারে ৮৮ রানে অলআউট হয় নর্থ ওয়েস্ট। সব মিলিয়ে ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নেন ক্যাম্ফার।

বিজ্ঞাপন

এর আগে ব্যাট হাতেও আগ্রাসী ছিলেন ক্যাম্ফার। ২৪ বলে দুটি চার ও ৪ ছক্কার সাহায্যে ৪৪ রানের ইনিংস উপহার দেন। দলের হয়ে এটাই ছিল সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এনে দেন মুর। নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৮৮ রান জড়ো করে মুনস্টার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন