অনলাইনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট

অনলাইনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। গতকাল সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট https://www.gobcbticket.com.bd থেকে টিকিট কেনা যাবে। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন