মোস্তারির ফিফটিতে মাঝারি পুঁজি বাংলাদেশের

মোস্তারির ফিফটিতে মাঝারি পুঁজি বাংলাদেশের

নারী বিশ্বকাপে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংটা ভালো হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। সোবহানা মোস্তারির অপরাজিত ফিফটিতে (৬৬*) অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। যা প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।

বিজ্ঞাপন

শুরুর সুরটা গেঁথেছেন রুবাইয়া হায়দার ঝিলিক। ওপেনিংয়ে নেমে ৪৪ রানের ইনিংস খেলেণ তিনি। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ফারজানা হক পিংকি ৮ রানে আউট হওয়ার পর ইনিংসের সর্বোচ্চ জুটিটা গড়েন শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে। তাদের ৪১ রানের জুটিটি ভাঙে ঝিলিকের আউটের মধ্যে দিয়ে।

এরপর একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। তবে পাঁচে নেমে এক প্রান্ত আগলে রাখেন মোস্তারি। সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে লড়ে যান মোস্তারি। তার বীরত্বেই শেষ পর্যন্ত অলআউট হয়নি বাংলাদেশ। অবশ্য বেশ কটি ক্যাচ মিস করেছেন উইকেটরক্ষক অ্যালিশা হিলিসহ অজি ফিল্ডাররা।

দলীয় ১৩১ রানে বাংলাদেশ ৬ উইকেট হারানো বাংলাদেশকে ১৯৮-তে নিয়ে যান মোস্তারি। এই রানে শেষের ৩৩ রানের অপরাজিত জুটি সবচেয়ে বড় অবদান রেখেছে। মোস্তারির ২৫ রানের বিপরীতে মাত্র ১ রান করে সঙ্গ দিয়েছেন ফারিয়া তৃষ্ণা। বিশ্বকাপে দ্বিতীয় ফিফটি পেয়েছেন মোস্তারি।

প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন অ্যাশলেই গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালেনা কিং ও জর্জিয়া ওয়ারেহাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন