৩৭ বছর বয়সে ৫০০তম ম্যাচ জয়

৩৭ বছর বয়সে ৫০০তম ম্যাচ জয়

বয়সের ঘর ৩৭। এই বয়সে এসেও টেনিস ব্যাটের ঝলক দেখালেন জার্মানির তাতজানা মারিয়া। উইম্বলডনের প্রস্তুতির অংশ হিসেবে কুইন্স ক্লাব ওপেন জিতেছেন তিনি। এই জয় দিয়ে স্পর্শ করেছেন নারী টেনিসে ৫০০ ম্যাচ জয়ের রেকর্ডও।

নারীদের র‍্যাংকিংয়ে ৮৬তম অবস্থানে থাকা মারিয়া ৬-৩, ৬-৬ সেটে হারিয়েছেন আমান্ডা আনিসিমোভাকে। এটা মারিয়ার ক্যারিয়ারের চতুর্থ নারী এককের শিরোপা। এই শিরোপা জয়ের পথে তিনি ক্যারোলিনা মুচোভা, এলেনা রাইবাকিনা এবং ম্যাডিসন কিসের মতো খেলোয়াড়দের পরাজিত করেন।

বিজ্ঞাপন

২০২০ সালের পর নারী এককে শিরোপা জেতা সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় এই জার্মান। এর আগে ৩৮ বছর বয়সে অকল্যান্ড ক্ল্যাসিকে টাইটেল জেতেন সেরা উইলিয়ামস। ঘাসের কোর্টেও তিনটি শিরোপা আছে মারিয়ার। উইম্বলডনেও খেলেছেন সেমিফাইনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন