বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ চলুক এমনটাই চান শান্ত!

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ চলুক এমনটাই চান শান্ত!

নিদাহাস ট্রফিতে ‘নাগিন ড্যান্সের’ ওই ম্যাচ, কিংবা গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট। সব সময়ই বাড়তি উন্মাদনা ছড়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। এই নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘হোক না। হলেই তো ভালো।’

বিজ্ঞাপন

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটির উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কা সিরিজের আগে দলের লক্ষ্য এবং সামগ্রিক বিষয়ে কথা বলেন শান্ত। সেখানেই দ্বৈরথের প্রশ্নে শান্ত জানান, দ্বৈরথ চলুক। এমনটাই তার চাওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন