ফরাসি ওপেন

লাল দুর্গের সেমিফাইনালে সাবালেঙ্কা

লাল দুর্গের সেমিফাইনালে সাবালেঙ্কা

ফরাসি ওপেনে মেয়েদের এককে সেমিফাইনালে পৌঁছে গেছেন আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে বেলারুশের এ তারকা জিতেছেন সরাসরি সেটে। প্রথম সেটে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিলেন কুইনওয়েন ঝেং। সমান তালে লড়াই করে ৬-৭ গেমে প্রথম সেট টাই করে ছিলেন চীনা প্রতিপক্ষ। কিন্তু টাইব্রেকারে আর পেরে ওঠেননি ঝেং। শীর্ষ বাছাই সাবালেঙ্কার কাছে ৩-৭ গেমে হেরে পিছিয়ে পড়েন। পরের সেটে তো পাত্তাই পাননি ঝেং। দ্বিতীয় ও শেষ সেটে তাকে ৬-৩ গেমে উড়িয়ে ফরাসি ওপেনের শেষ চারে নাম লিখেছেন সাবালেঙ্কা।

বিজ্ঞাপন

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাম লিখেছেন কোকো গাউফ। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই এ মার্কিন খেলোয়াড় সরাসরি সেটে ৬-৭ ও ৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন রুশ প্রতিপক্ষ একাতেরিনা অ্যালেক্সাদ্রোভাকে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরের শেষ আটে গাউফের সঙ্গী হয়েছেন ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রেভাও। রাশিয়ান এ খেলোয়াড় চতুর্থ রাউন্ডে ৬-৩ ও ৭-৫ গেমে ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকে। জয়ের দেখা পেয়েছেন লোইস বোয়সনও। অবশ্য প্রথম সেট যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জেসিকা পেগুলার কাছে ৩-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন ফরাসি এ খেলোয়াড়। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট ৬-৪ ও ৬-৪ গেমে জিতে কোয়ার্টারের টিকিট কাটেন বোয়সন। আর ম্যাডিসন কিস ৬-৩ ও ৭-৫ গেমে হৃদয় ভেঙেছেন হেইলি ব্যাপটিস্টের।

অন্যদিকে লাল দুর্গের পুরুষদের এককে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন আলেক্সান্ডার জভেরেভ। জার্মানির এ তারকা অবশ্য ওয়াকওভার পেয়েছেন। ডাচ প্রতিপক্ষ ট্যালন গ্রিয়েকস্পুর ৬-৪ ও ৩-০ গেমে পিছিয়ে থেকে পেটের ইনজুরির কাছে হার মানেন। ছেড়ে দেন ম্যাচ। আর ইতালির লোরেনজো মুসেত্তি ৭-৫, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে ধরাশায়ী করেছেন ড্যানিশ খেলোয়াড় হোলগার রুনকে।
জয় রথে চেপে ছুটে চলেছেন নোভাক জোকোভিচ। একের পর এক প্রতিপক্ষকে ধসিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন সার্বিয়ান এ সুপারস্টার। চতুর্থ রাউন্ডে ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন