বিজ্ঞাপন
সকালে মোহামেডান-অগ্রণী ব্যাংকের ম্যাচ পরিচালনার জন্য বিকেএসপির তিন নম্বর মাঠে সময় মতোই গিয়েছিলেন গাজী সোহেল। তবে মূল দায়িত্বে থাকা এই আম্পায়ার মাঠে নামতে পারেননি। অসুস্থতাজনিত কারণে তাকে ম্যাচের বাইরে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।
তিনি জানান, সকাল থেকে অস্বস্তি বোধ করছিলেন গাজী সোহেল। পরে খানিকটা সময় বিশ্রাম নেন। এরপরেও সুস্থ না হওয়ায় তাকে আর মাঠে নামানো হয়নি।
তার পালস রেট কিছুটা বেশি থাকায় আপাতত বিকেএসপির মেডিকেল সেন্টারে বিশ্রামে রাখা হয়েছে। তার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেও জানানো হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

