বৃষ্টিতে খেলা বন্ধ ইংল্যান্ড-ভারতের

বৃষ্টিতে খেলা বন্ধ ইংল্যান্ড-ভারতের

বৃষ্টি হানা দিয়েছে লিডসে। তাতে বন্ধ হয়ে গেছে ইংল্যান্ড-ভারতেরর মধ্যকার প্রথম টেস্টের পঞ্চমের দিনের খেলা। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৮১ রান তুলেছে স্বাগতিকরা। তার আগে হেডিংলি টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে জবাবটা ভালোই দিচ্ছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। জয়ের দিকে ভালোভাবেই এগোচ্ছিল ইংলিশরা। সেঞ্চুরি হাঁকিয়ে ডাকেট ১০৫ রান নিয়ে এখনো ব্যাটিংয়ে আছেন। ক্রলি তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ৫৯ রান নিয়ে।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ৪৭১ রানে অলআউট হয় ভারত। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ৪৬৫ রানে। ৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে গৌতম গম্ভীরের শিষ্যরা। এ যাত্রায় অতিথিদের ইনিংস থামে ৩৬৪ রানে। ভারতের হয়ে উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন পন্ত। সব মিলিয়ে দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছে ভারতীয় ব্যাটাররা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৪৭১/১০, ১১৩ ওভার ও দ্বিতীয় ইনিংস: ৩৬৪/১০, ৯৬ ওভার (রাহুল ১৩৭, পান্ত ১১৮; কার্স ৩/৮০ ও টং ৩/৭২)।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৪৬৫/১০, ১০০.৪ ওভার ও দ্বিতীয় ইনিংস: ১৮১/০, ৪০.৫ ওভার (ডাকেট ১০৫ ব্যাটিং, ক্রুলি ৫৯ ব্যাটিং)। (অসমাপ্ত)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন