ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টেস্টে বোলিং লাইন অদলবদল করে খেলাবে ভারত। মূলত পেসার আকাশ দীপের চোটের কারণেই এই সিদ্ধান্ত ভারতীয় ম্যানেজমেন্টের।
ফলস্বরূপ, জাসপ্রিত বুমরাহ ও আকাশ দীপকে একসঙ্গে খেলাবে না শুবমান গিলের দল। ম্যানচেস্টারে আকাশের না থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। তাই বুমরাহর খেলার সম্ভাবনা নিশ্চিত।
বিজ্ঞাপন
এদিকে, সিরিজ়ের মাঝপথে হরিয়ানার পেসার অংশুল কম্বোজকে ডেকে পাঠিয়েছে পাঠানো হয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজে টিকে থাকতে হলে ম্যানচেস্টারে জিততেই হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

