মালদ্বীপে বাস্কেটবলে বাংলাদেশের ‍যুবাদের ব্রোঞ্জ জয়

মালদ্বীপে বাস্কেটবলে বাংলাদেশের ‍যুবাদের ব্রোঞ্জ জয়

মালদ্বীপের রাজধানী মালেতে সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের যুবারা। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪২ স্কোর পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তারা। দলের হয়ে সবচেয়ে বেশি স্কোর করেন সান মুরং।

প্রতিভাবান এই খেলোয়াড় একাই ২৪ পয়েন্ট স্কোর করেন। ম্যাচে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট এবং ১১ টি রিবাউন্ড থেকে স্কোর করেন মোহাম্মদ আফ্রিদি। দলের আরেক খেলোয়াড় অতুল আরাবি নেহালও দারুণ কৃতিত্ব দেখান। রক্ষণ এবং আক্রমণের মিশেলে দারুণ খেলা উপহার দেন নেহাল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ৩ পয়েন্ট স্কোর করে দলকে সুবিধাজনক অবস্থানে পৌছে দেন তিনি।

বিজ্ঞাপন

তরুণ এই দলটি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ছাড়ার আগে দারুণ অনুপ্রেরণা পায় ফেডারেশনের কাছ থেকে। সফরের আগে এই দলের সন্মানে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি শামিম নেওয়াজ এবং সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অবঃ) বিশেষ সন্মাননা প্রদান করেন।

মালদ্বীপের রাজধানী মালেতে এই আসরে চ্যাম্পিয়ন হয়ে ভারত তাদের শিরোপা অক্ষুন্ন রেখেছে। রানার্সআপ হয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশ ১১৭ -২৯ পয়েন্ট ব্যবধানে হেরেছিল। চারজাতি এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ সহ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা অংশ নিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন