আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

এবারের অ্যাশেজ হচ্ছে একতরফা। পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২-০ ব্যবধানে। তাতে তৃতীয় ম্যাচ রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে তথা অঘোষিত ফাইনালে। বিপরীতমুখী অবস্থানে দুদল। অস্ট্রেলিয়া জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে। আর ইংল্যান্ড জিতলে সিরিজ জয়ের আশা বেঁচে থাকবে। অ্যাডিলেডে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে দুদল।

পার্থ ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে ইংলিশরা। দুই টেস্টেই পরাজয়ের ব্যবধান ৮ উইকেট। বিশেষ করে এক মিচেল স্টার্কের কাছেই ধরাশায়ী হয়েছে বেন স্টোকসের দল। পার্থে রেকর্ড গড়ে দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া স্টার্ক ব্রিসবেনেও নিয়েছেন ৭ উইকেট। অ্যাডিলেডেও স্টার্কের দিকেই থাকবে ফোকাস। আর ইংল্যান্ডের চাওয়া ব্যাটিং-বোলিং লাইন জ্বলে উঠুক। না হলে সিরিজ বাঁচানো কঠিন হয়ে যাবে স্টোকসদের জন্য।

বিজ্ঞাপন

সিরিজ বাঁচানোর ম্যাচে এক পরিবর্তন নিয়ে একাদশ দিয়েছে ইংল্যান্ড। ফাস্ট বোলার জশ টাং ফিরেছেন, আর বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন। ২৮ বছর বয়সি টাং এখন পর্যন্ত ৬টি টেস্টে ৩১ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে তিনি ৫ উইকেট নিয়ে নজর কাড়েন। ভালো গতি, অস্বস্তিকর অ্যাঙ্গেল আর স্টাম্পে বল রাখার দক্ষতার জন্য টাংকে কার্যকর অস্ত্র হিসেবে দেখছে ইংল্যান্ড। স্পিন বিভাগেও কোনো চমক নেই—শোয়েব বশির আবারও উপেক্ষিত। ইংল্যান্ড ম্যানেজমেন্ট একমাত্র স্পিনার হিসেবে আগের মতোই ভরসা রেখেছে উইল জ্যাকসের ওপর। এবার দেখার পালা সিরিজ বাঁচাতে পারে কি না ইংলিশরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন