স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে টেস্টের চতুর্থ দিনে শুরুটা একটু হতাশার ছিল বাংলাদেশের। প্রথম ঘণ্টায় উইন্ডিজের একটি উইকেটও নিতে পারেনি টাইগাররা। তবে সেশনের শেষ ঘণ্টায় দুই উইকেট তুলে নিয়ে খানিকটা স্বস্তি নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিলেটে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯৮ রানের লিড সফরকারীদের।

চতুর্থ দিন বাংলাদেশ প্রথম উইকেট পায় তাইজুল ইসলামের হাত ধরে। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি।

প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। তবে শর্ট কাভারে ক্যাচটা তালুবন্দী করতে পারেননি তাওহীদ হৃদয়।

তবে কিংয়ের উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।

৩০ রান করে অপরাজিত আছেন কেভম হজ।

এর আগে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড নেয় বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন