বাহরাইনে অনুশীলন সারল বাংলাদেশের যুবারা

বাহরাইনে অনুশীলন সারল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইন পৌঁছেছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দিনের অনুশীলন সেশনও সম্পন্ন করেছে বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় অনুশীলন করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে কাতার ছিলেন রিমন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ ও মুজিবর রহমান জনি। এই ৩ ফুটবলার কাতার থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ১৮ ও ২২ আগস্ট বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। এরপর ১-৯ সেপ্টেম্বর এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেবে সাইফুল বারীর টিটুর শিষ্যরা। বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের খেলা মাঠে গড়াবে আগামী বছরের জানুয়ারিতে। টুর্নামেন্টটির আয়োজক সৌদি আরব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন