সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

শ্রীলঙ্কাকে এবার ৫-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে এবার ৫-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে আবার জিতল বাংলাদেশ। এবার লঙ্কানদের ৫-০ গোলে হারাল নারী দল। চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা পঞ্চম জয় এটি। এ জয়ে শিরোপার আরো কাছে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা। পাঁচ ম্যাচে বাংলাদেশের অর্জন এখন সর্বোচ্চ ১৫ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশের সঙ্গে শিরোপা লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে নেপাল।

বিজ্ঞাপন

আজ ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জিতেছে তারা। পাঁচ ম্যাচ খেলে তাদের অর্জন ১২ পয়েন্ট। আগামী ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। এ ম্যাচে জয় কিংবা ড্র করলেই শিরোপা জিতবে বাংলাদেশ। আর যদি হেরে যায় তারা, তাহলে দুদলের মুখোমুখি লড়াইয়ের হিসাব হবে। সেখানেও যদি সমতা হয় তাহলে গোল গড়ের হিসাবে শিরোপা নির্ধারিত হবে।

নেপাল ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বেঞ্চের ফুটবলারদের যাচাই করে নেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। এ ম্যাচে আর্ম ব্যান্ড পরেন সুরমা জান্নাত। একাদশে পাঁচটি পরিবর্তন আনেন কোচ। প্রথমবারের মতো খেলতে নামেন গোলরক্ষক ফেরদৌসী আক্তার। এ ছাড়া রুপা আক্তার, পূজা দাস, নাদিয়া আক্তার ও কানন রানী শুরুর একাদশে ছিলেন। বাংলাদেশের পরিবর্তিত দলটিও শ্রীলঙ্কার বিপক্ষে গোলের জন্য একের পর এক আক্রমণ শানায়। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় দুটির বেশি গোল পায়নি তারা। ২৫ মিনিটে কানন রানী জটলা থেকে গোল করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোল করেন পূজা দাস। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল আসছিল না। ৭৩ মিনিটে পূজা দাসই গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন। বাংলাদেশের স্কোর লাইন হয় ৩-০। ৮৬ মিনিটে তৃষ্ণা গোল করেন। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন আফঈদা খন্দকার। অবশ্য পুরো ম্যাচে শ্রীলঙ্কা খারাপ খেলেনি। গত ম্যাচের তুলনায় এ ম্যাচের ভালো ফুটবল খেলেছে দলটি। শুধু গোলটাই পায়নি লঙ্কানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন