পাকিস্তান দলে শাহিন-নাওয়াজ

পাকিস্তান দলে শাহিন-নাওয়াজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে ডাক পেলেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান নাওয়াজ। শাহিনকে ফেরানো হয়েছে দুই সিরিজের দলেই। আর নাওয়াজকে নেওয়া হয়েছে ওয়ানডের জন্য। ওয়ানডেতে আছেন বাবর আজমও।

আগামী ১ আগস্ট তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর ২ ও ৩ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১২ আগস্ট। সবগুলো টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে সম্পন্ন করবে দুই দল।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন