এফআইএইচ হকি

জার্মানি, ভারত, ইংল্যান্ডের জয়

জার্মানি, ভারত, ইংল্যান্ডের জয়

পুরুষ আন্তর্জাতিক ফিল্ড হকি প্রতিযোগিতা এফআইএইচ প্রো লিগে জয় পেয়েছে জার্মানি, ভারত, ইংল্যান্ড। তিন দলই ন্যূনতম ব্যবধানে জয় তুলে নিয়েছে।

বার্লিনে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মানি। জিতলেও স্বাগতিকদের শুরুটা ছিল দুর্বিষহ। ম্যাচের ২১ মিনিটের মধ্যে তিনবার তাদের জালে বল পাঠায় আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় মিনিটে কেনানের গোলে এগিয়ে যায় তারা। এরপর জোড়া গোল করেন ডোমেনে।

বিজ্ঞাপন

বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার জয়ের স্বপ্ন মাটি করে দেয় ইউরোপের দলটি। তাদের হয়ে জোড়া গোল করেন উইগান্ড। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন মুলার ও গ্রামবুশ।

সমান ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছে ভারত। ঘরের মাটিতে অষ্টম মিনিটে স্লোভারের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। ২১ মিনিটে ভারতকে ম্যাচে ফেরান সুখজিত। ৩৪ মিনিটে স্টকব্রোয়েক্সের গোলে ফের এগিয়ে যায় বেলজিয়াম। পরের দুই মিনিটে ভারতের হয়ে স্কোরলাইন ৩-২ করেন অমিত ও সুখজিত। ৪১ মিনিটে লাবোচেরের কল্যাণে সমতা টানে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে ৫৯ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন হারমানপ্রিত।

লন্ডনে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে দুটি গোলই করেন ওয়ালার। অজিদের হয়ে একমাত্র গোলটির দেখা পান ব্র্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন