ছাঁটাই হয়ে মরিনহোর আয় ১৪৫৬ কোটি

ছাঁটাই হয়ে মরিনহোর আয় ১৪৫৬ কোটি

তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে ছাঁটাই হয়েছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এর আগেও কোচিং ক্যারিয়ারে তিনি অনেক ক্লাব থেকে ছাঁটাই হয়েছেন। একাধিক ক্লাবে চুক্তির মেয়াদ ফুরানোর আগেই ছাঁটাই হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেছেন মরিনহো।

ডেইলি মেইলসহ কয়েকটি গনমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ বাবদ ক্লাবগুলোর কাছ থেকে পাওয়া টাকার অঙ্কটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো, ৮ কোটি ৯০ লাখ পাউন্ড বা ১৪৫৬ কোটি ৬২ লাখ টাকা।

বিজ্ঞাপন

শুধু চেলসি থেকেই দুই দফায় ছাঁটাই হয়ে পেয়েছেন ২ কোটি ৬০ লাখ পাউন্ড! এছাড়া রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম এবং এএস রোমাতেও ছাঁটাই হয়েছেন মরিনহো। এই ক্লাবগুলো থেকে তিনি যথাক্রমে ১ কোটি ৭০ লাখ পাউন্ড, ২ কোটি পাউন্ড, ১ কোটি ৫০ লাখ পাউন্ড ও ৩০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন।

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ মরিনহো একমাত্র কোচ হিসেবে উয়েফার তিনটি শিরোপা জয়ী, চারটি দেশের লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন