কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করায় গ্রেপ্তার হয়েছেন ওবিয়েদোর এক সমর্থক। ওবিয়েদোর ৩-০ গোলে জেতা ম্যাচে এমবাপ্পের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করে রিয়াল মাদ্রিদ। এর পরিপ্রেক্ষিতে টিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে গ্রেপ্তার করে স্প্যানিশ পুলিশ।
ম্যাচটিতে ৩৭তম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় রেয়াল। ওই সময়ে দর্শকদের প্রতিক্রিয়ার টিভি ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ। বুধবার তারা জানিয়েছে, ওই সময় ওই ব্যক্তিকে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
রেয়ালের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ইএসপিএন। মামলাটি প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

