খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েটি সিরিজে স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রথম ম্যাচের পরই আবারও নিষেধাজ্ঞা দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, পরের দুই ম্যাচে খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) বিজ্ঞপ্তিতে বিসিবি থেকে বলা হয়েছে, 'টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'

আরও বলা হয়েছে, 'এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে ।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন