দিন কয়েক আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বর্তমানে মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ডে থাকা এই ক্রিকেটার ইতোমধ্যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্য টুর্নামেন্টে কাজ করেছেন।
সেই অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করা আশরাফুলকে এনসিএলে বরিশাল দলের দায়িত্ব দিচ্ছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘এনসিএলে আমরা আশরাফুলকে বরিশালের কোচ হিসেবে নিয়েছি।’ বিষয়টি নিয়ে আশরাফুল আমার দেশকে বলেন, ‘আমি অনেকদিন আগেই এনসিএলের দায়িত্ব নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম। কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। দায়িত্ব এখনও দিয়েছে কি না, বিষয়টি আমি জানি না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

