উইন্ডিজ সিরিজে নয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

উইন্ডিজ সিরিজে নয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

ওয়ানডে ফরম্যাটে সময়ের সবচেয়ে বাজে অবস্থায় আছে বাংলাদেশ। এই ফরম্যাটে সবশেষ ১০ ম্যাচের ৯টিতে হেরেছে দল। আরেকটু এগিয়ে হিসেব করলে ১০ ম্যাচের ১১টিতেই পরাজয়। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হতে হয়েছে হোয়াইটওয়াশ। সব মিলিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে বিরাট শঙ্কার মধ্যে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেই নয়ে ফেরার সুযোগ আছে বাংলাদেশের। এজন্য মেলাতে হবে সমীকরণের দুই পক্ষ।

র‍্যাংকিংয়ের হিসেব মেলাতে বাংলাদেশ সামনে পাচ্ছে ২৪টি ম্যাচ। যার তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৮, ২১ ও ২৩ অক্টোবর ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজেই নয়ে ফিরতে হলে সমীকরণ একটাই, তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করতে হবে টাইগারদের। তাহলে র‍্যাংকিংয়ে বর্তমানে দশে থাকা বাংলাদেশের পয়েন্ট হবে ৭৮, নয়ে ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৬।

বিজ্ঞাপন

বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে র‍্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ ১-২ ব্যবধানে হারলেও একই অবস্থানে থাকবে দুদল। বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে ১৩ পয়েন্ট এগিয়ে উইন্ডিজের পয়েন্ট হবে ৮৪, বাংলাদেশের পয়েন্ট কমে হবে ৭১। যদি এক ম্যাচ পরিত্যক্ত হয়; সেক্ষেত্রে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেললেও ভগ্নাংশের ব্যবধানে ওপরে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ০-২ ব্যবধানে হারলে অবস্থান একই থাকবে, সিরিজ ড্র হলে আগের মতোই ৮০ ও ৭৪ রেটিং পয়েন্ট থাকবে দুদলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন