ভুটানের লিগে সাবিনা-সুমাইয়ার হ্যাটট্টিক

ভুটানের লিগে সাবিনা-সুমাইয়ার হ্যাটট্টিক

জাতীয় দলের সঙ্গে নেই দেশসেরা নারী ফুটবলার সাবিনা খাতুন ও জাপান প্রবাসী মাৎসুশিমা সুমাইয়া। তারা এখন খেলছেন ভুটানের ঘরোয়া লিগের ক্লাব পারো এফসিতে। আর সেখানেই গোলবন্যা বইয়ে দিচ্ছেন দুজন।

বিজ্ঞাপন

পারোর হয়ে নিজেদের সবশেষ ম্যাচে গেলেফু সিটি এফসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সাবিনা ও সুমাইয়া। তাদের দল জিতেছে ১১-১ গোলে। গোলের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সুমাইয়া।

এর আগে প্রথম ম্যাচে ২৮-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছিলো পারো। তাতে সাবিনা খাতুনের ছিল ৯ গোল। বাংলাদেশের আরও ৩ ফুটবলারের মধ্যে মনিকা চাকমা ৭, সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা করেছিলেন ৪ গোল।

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ ফুটবলার খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলছেন গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা, শামসুন্নাহার সিনিয়র ও মারিয়া মান্দা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন